কিশোরগঞ্জে দেশীয় চোলাই মদ’সহ দুই মাদক ব্যবসায়ী আটক করেছে র্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্প। এসময় তাদের কাছ থেকে ১১ লিটার দেশীয় চোলাই মদ জব্দ করা হয়।
আজ (২০ ফেব্রুয়ারি) সকালে কিশোরগঞ্জ সদরের বত্রিশ বড় পুকুর পাড় এলাকা হতে মাদক ব্যবসায়ী রনি চন্দ্র সাহা (২৫), পিতা- মন্তোষ সাহা, সাং-ষাইটধার সাহাপাড়া, থানা-নিকলী, জেলা-কিশোরগঞ্জ ও মোঃ সোহেল মিয়া (২১). পিতা- মৃত আব্দুস সাত্তার, সাং-পূর্ব তারাপাশা (০৭ নং ওয়ার্ড পৌরসভা), থানা ও জেলা- কিশোরগঞ্জদেরকে র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প এর একটি আভিযানিক দল ১১ (এগার) লিটার দেশীয় চোলাই মদ’সহ গ্রেফতার করে।
ই খবরটি পড়ুন: দাম ১৬ কোটি ২৫ লাখ! আইপিএলের সব রেকর্ড ভেঙে দিলেন ক্রিস মরিস
গ্রেফতারকৃত আসামীদ্বয় দীর্ঘদিন যাবৎ এলাকায় মাদক ক্রয়-বিক্রয় করে আসছিল বলে স্বীকার করে। র্যাব জানিয়েছে মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে। উক্ত বিষয়ে ধৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে কিশোরগঞ্জ জেলার মডেল থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এই খবরটি পড়ুন: লাখ টাকার মাদক সহ গ্রেফতার বাংলার BJP নেত্রী
One thought on "কিশোরগঞ্জে দেশীয় চোলাই মদ’সহ দুই মাদক ব্যবসায়ী আটক"